চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী মোকামীপাড়া জামে মসজিদের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও প্রবাসীদের মতামতের ভিত্তিতে মসজিদের নতুন কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সভায় উপস্থিত মুসল্লিদের সম্মতিক্রমে কাজী মোহাম্মদ বাহাউদ্দীনকে সভাপতি এবং মোঃ আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সভায় সহ সভাপতি পদে মোঃ ইউসুফের নাম প্রস্তাব করেন রাউজান প্রেসক্লাবের অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ বাহাউদ্দীন এবং প্রস্তাবটি সমর্থন করেন মুসল্লি মোঃ আলী আকবর। পরে উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদে মোঃ আবু তালেব চৌধুরীর নাম প্রস্তাব করা হলে উপস্থিত সবাই তা সমর্থন করেন এবং কণ্ঠভোটে তিনি নির্বাচিত হন। কমিটির অন্যন্যারা হলেন সহ-সভাপতি: মোঃ ইউসুফ, সহ-সভাপতি: মোঃ আলী আকবর, সহ-সভাপতি: মোঃ হোসেন, সহ-সাধারণ সম্পাদক: কাজী রেজাউল মতিন, সাংগঠনিক সম্পাদক: কাজী মিনহাজ, সহ-সাংগঠনিক সম্পাদক: কাজী রবিউল হোসেন রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আরিফ, অর্থ সম্পাদক: কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-অর্থ সম্পাদক: মোঃ মুরাদ, সহ-অর্থ সম্পাদক: মোঃ এমদাদ, দপ্তর সম্পাদক: মোঃ সাহেদ, সহ-দপ্তর সম্পাদক: মোঃ জুনায়েদ ইবনে, প্রচার সম্পাদক: আবুল ফয়েজ, সহ-প্রচার সম্পাদক: মোঃ আরমান, সহ-প্রচার সম্পাদক: মোঃ সাইফু, সমাজকল্যাণ সম্পাদক: কাজী ফারহাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক: মোঃ দিদারুল আলম, সহ-সমাজকল্যাণ সম্পাদক: মোঃ সালাম।
নতুন কমিটির সদস্যরা জানান, মসজিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি আল্লাহর ঘর এবং এলাকার সকল মুসল্লির। তাই পারস্পরিক মতামত, সহযোগিতা, স্বচ্ছতা ও ঐক্যের মাধ্যমে মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য হলো মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এবং মুসল্লিদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি মসজিদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। কমিটির সদস্যরা আরও জানান, মসজিদের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তা মুসল্লিদের সামনে উপস্থাপন করা হবে। মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি প্রবাসী মুসল্লিদেরও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা হয়েছে।এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মোকামীপাড়া জামে মসজিদ একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হবে। একই সঙ্গে মসজিদটি এলাকার ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির পক্ষ থেকে মোকামীপাড়া জামে মসজিদের উন্নয়নে এলাকাবাসীর সকলের মতামত, পরামর্শ, দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
.png)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন