প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাঙ্গামাটি

পাহাড়ের শান্তিতে সরকারের বড় উদ্যোগ, ৩ বিশেষ কমিটি—প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

‎পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সমস্যা নিরসন, সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ উদ্যোগকে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় সংগঠনটি।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।

‎নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নকে সামনে রেখে এমন বহুমাত্রিক কাঠামো গঠনের উদ্যোগ অতীতে দেখা যায়নি। তিন স্তরের এসব কমিটি সমন্বিতভাবে কার্যকর ভূমিকা রাখলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারসাম্য এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

‎পিসিএনপির নেতারা আরও বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু উন্নয়ন নয়, প্রয়োজন সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সাংবিধানিক অধিকার ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। নতুন কমিটিগুলো দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পাহাড়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের শান্তিতে সরকারের বড় উদ্যোগ, ৩ বিশেষ কমিটি—প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম