সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

চট্টগ্রামে সনাতনী ওঁ সংবাদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামে সনাতনী ওঁ সংবাদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চট্টগ্রামে সনাতনী ওঁ সংবাদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চট্টগ্রাম,গত ৯ অক্টোবর ২০২৬: ধর্ম, সমাজ ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অনলাইনভিত্তিক জাগ্রত সনাতন সমাজের মুখপত্র ‘সনাতনী ওঁ সংবাদ’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ সংখ্যা প্রকাশনা উৎসব–২০২৬। শুক্রবার বিকেল ৩টায় আন্দরকিল্লার সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় বাগীশিক কেন্দ্রীয় কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ওঁ কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্’ বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতনী ওঁ সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক বিলাস কান্তি দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী রিনিক মুন ও সুজিত চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন পটিয়ার মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপিকা শ্রীমতী কৃষ্ণা দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী এবং উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী শম্ভু দাশ।

প্রধান ধর্মীয় বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি নাথ রণী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি-বাগীশিক কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রীমতী বৃষ্টি বৈদ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের শ্রী অরুণ কান্তি মল্লিক, বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি মাস্টার শ্রী রনজিত দাশ, বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সোমা রানী দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী শিবু দাশ এবং বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন শ্রী বাসু চৌধুরী, সাবেক সভাপতি মাস্টার অজিত কুমার শীল, সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট যীশু সেন এবং সনাতন টিভির মুখপাত্র জুয়েল আইসসহ অন্যান্য অতিথি।

বক্তারা তাঁদের বক্তব্যে গীতা শিক্ষার গুরুত্ব, ধর্মীয় মূল্যবোধ, তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষা, সনাতন সমাজের ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা, ধর্মীয় আলোচনা, সংবাদকর্মী ও প্রতিনিধিদের সম্মাননা এবং ‘দেব-দেবীর রূপসজ্জা ফটো কনটেস্ট–২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, ধর্ম, সমাজ ও সংস্কৃতিবিষয়ক সংবাদ প্রকাশ, সনাতন সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং নতুন লেখক ও সংবাদকর্মীদের উৎসাহিত করাই ‘সনাতনী ওঁ সংবাদ’-এর অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ চর্চা, সামাজিক সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। শেষে অতিথি, লেখক, সাংবাদিক, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সনাতনী ওঁ সংবাদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ সংখ্যা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম