ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসলে দায় জামায়াতে ইসলামীকে নিতে : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছেন তাঁরা। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে জামায়াতকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ খাতের বিষয়ে শামা ওবায়েদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায়ও বিএনপি অবস্থান নেবে বলে জানান তিনি।
বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন