বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সনাতন ধর্ম

ভালোবাসা ও মমতায় ভাইফোঁটা,বড় ভাই কিশোরকে ফোঁটা দিলেন বোন জয়ন্তী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভালোবাসা ও মমতায় ভাইফোঁটা,বড় ভাই কিশোরকে ফোঁটা দিলেন বোন জয়ন্তী।

ভালোবাসা ও মমতায় ভাইফোঁটা,বড় ভাই কিশোরকে ফোঁটা দিলেন বোন জয়ন্তী।

ভাই-বোনের সম্পর্ক পৃথিবীর অন্যতম মধুর ও পবিত্র সম্পর্ক। ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা আর মঙ্গলকামনার মধ্য দিয়ে প্রতিবছর উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ভাইফোঁটা উৎসব।

এই উৎসবের আনন্দঘন মুহূর্তে জয়ন্তী তার একমাত্র বড় ভাই কিশোরকে যথাযথ ধর্মীয় রীতি ও ভালোবাসার মধ্য দিয়ে আজ ১১ নভেম্বর বুধবার সকালে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়াড়ের ম্রুংদ্রংপাড়ার নিজ বাড়িতে ভাইফোঁটা দেন। এ সময় ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেন ছোট বোন জয়ন্তী।

ভাইফোঁটার আনুষ্ঠানিকতার পাশাপাশি বড় ভাই কিশোর উপহার তুলে দেন ছোট বোন জয়ন্তীকে। ভাই-বোনের এমন ভালোবাসা ও উপহারের বিনিময়ে পরিবারে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, বন্ধন ও পারস্পরিক মমত্ববোধের এক সুন্দর প্রকাশ।

ভাইফোঁটা উপলক্ষে ছোট বোনের হাতে বড় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার এই আনন্দঘন মুহূর্তে বাবা সাংবাদিক মিন্টু কান্তি নাথ ও মা প্রিয়াঙ্কা দেবী জানান, ভাই-বোনের এই ভালোবাসা,মায়া-মমতা ও পারস্পরিক বন্ধন যেন সারাজীবন অটুট থাকে। সন্তানদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় থাকুক—এটাই তাঁদের একান্ত প্রত্যাশা।

তাঁরা আরও বলেন, ভাই-বোনের সম্পর্ক শুধু একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সারা জীবনের এক অমূল্য বন্ধন। 

ভালো থাকুক প্রতিটি ভাই, অটুট থাকুক ভাই-বোনের ভালোবাসার বন্ধন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ভালোবাসা ও মমতায় ভাইফোঁটা,বড় ভাই কিশোরকে ফোঁটা দিলেন বোন জয়ন্তী।

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম