প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

সনাতন ধর্ম

সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩ তম শুভ আবির্ভাব দিবস

সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের উদ্যোগে গত ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় বিনীত প্রার্থনা, নাম-ধ্যান, গ্রন্থপাঠ, ভজন ও কীর্তনের মধ্য দিয়ে। পরে বিশেষ সৎসঙ্গ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। এতে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় দাদা ও মমতাময়ী মায়েরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে উপস্থিত সকল ভক্ত-অনুরাগীর মাঝে আনন্দবাজার (প্রসাদ) বিতরণ করা হয়।

সন্ধ্যায় সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের মায়েদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তারা শ্রী শ্রী বড়মার আদর্শ, মানবসেবা, ভক্তি ও নৈতিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উপস্থিত সকল ভক্তদের মাঝে রাত্রিকালীন আনন্দবাজার (প্রসাদ) বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজন ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩ তম শুভ আবির্ভাব দিবস

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের উদ্যোগে গত ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩৩তম শুভ আবির্ভাব দিবস অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় বিনীত প্রার্থনা, নাম-ধ্যান, গ্রন্থপাঠ, ভজন ও কীর্তনের মধ্য দিয়ে। পরে বিশেষ সৎসঙ্গ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। এতে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় দাদা ও মমতাময়ী মায়েরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে উপস্থিত সকল ভক্ত-অনুরাগীর মাঝে আনন্দবাজার (প্রসাদ) বিতরণ করা হয়।

সন্ধ্যায় সৎসঙ্গ ওমান রুই কেন্দ্রের মায়েদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তারা শ্রী শ্রী বড়মার আদর্শ, মানবসেবা, ভক্তি ও নৈতিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উপস্থিত সকল ভক্তদের মাঝে রাত্রিকালীন আনন্দবাজার (প্রসাদ) বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজন ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম