রাজস্থলীতে চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড,১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি।
মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে চুলার আগুণে পুড়ে নিঃস্ব হয়েছে ৮টি ভাড়াটিয়া পরিবার। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আমছড়া পাড়ার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক অগ্নি দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়িটির মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির এক ভাড়াটিয়া সকালের রান্না শেষে বাইরে কাজে গেলে হঠাৎ তার রান্না ঘরে আগুণ লাগলে তৎক্ষনাৎ তা পুরো বাড়িয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এই অগ্নিকাণ্ডের বিষয়ে রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বাড়িটি পুরানো বেড়ার এবং টিনের হওয়ায় আমরা আসতে আসতে আগুণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় আমরা আগুণ নিভাতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্যকোনো বাড়িতে আগুণ ছড়িয়ে পড়েনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে বলে জানা যায়, ৮টি ভাড়াটিয়া পরিবার এবং মালিকের সবমিলিয়ে ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন