বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাঙ্গামাটি

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য মাধবী মারমা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য মাধবী মারমা

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য মাধবী মারমা 

মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় বান্দরবান থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমা। 

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উ,চাইন্দাসারা ভান্তে,সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন,বর্তমান সরকার দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। 

এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। তাঁর এই পরিদর্শনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য মাধবী মারমা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম