প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

নির্বাচন

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান

পৌরসভা নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন ফটিকছড়ি পৌরসভা নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।

এমন প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মাসুদুর রহমানের নাম। 

প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার উন্নয়ন ও কল্যাণে দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, মাসুদুর রহমান নিয়মিতভাবে ফটিকছড়ি পৌর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রবাসে থেকেও তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।

মাসুদুর রহমান জানান, “আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় নিজের এলাকার মানুষের সাথে জড়িয়ে আছে। এলাকার উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, “সমাজসেবার পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। 

জানা গেছে, লন্ডনে অবস্থানকালে তিনি বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, যা ভবিষ্যতে এলাকার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসীদের অংশগ্রহণ স্থানীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করে। তাদের অভিজ্ঞতা, যোগাযোগ ও আর্থিক সক্ষমতা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা নির্ভর করবে স্থানীয় জনগণের সমর্থনের ওপর।

এদিকে, ফটিকছড়ি পৌরসভার সাধারণ ভোটারদের প্রত্যাশা যে-ই প্রার্থী হোন না কেন, তিনি যেন সততা, দক্ষতা ও জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করেন।

*পরিচয় ও জম্মস্থান*

মোহাম্মদ মাসুদুর রহমান পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূরুং আমান বাজারস্থ পরান চৌধুরীর বাড়িতে।

তিনি মরহুম ইসলাম সাহেবের কনিষ্ঠতম সন্তান এবং ফটিকছড়ির কৃতি সন্তান মরহুম মিজানুর রহমানের ছোট ভাই। সাবেক ছাত্রনেতা ও সুনামধন্য ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত।

**শিক্ষাজীবন:**

মোহাম্মদ মাসুদুর রহমান ফটিকছড়ি করোনেশন মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে বি.এসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।

সেখানে Cardiff Metropolitan University থেকে এমবিএ (MBA) এবং Anglia Ruskin University থেকে মার্কেটিং বিষয়ে এমএ (MA) ডিগ্রি অর্জন করেন।

**পেশাগত ও সামাজিক কার্যক্রম:**

পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, যা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং শিক্ষা খাতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রপার্টি সেক্টরেও তিনি সফলভাবে কাজ করছেন।

*মানবিক কর্মকান্ড ও সামাজিক সংগঠনের দায়িত্ব*

বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। যুক্তরাজ্যে চট্টগ্রামের বৃহত্তর সংগঠনগুলোর নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে-এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফটিকছড়ি কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশে “লিম ফাউন্ডেশন বাংলাদেশ”-এর মাধ্যমে তিনি সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তার দীর্ঘদিনের সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে এবার ফটিকছড়ি পৌরসভার নেতৃত্বে তাঁকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন পৌরবাসী।

স্থানীয়দের মতে, দেশ-বিদেশে অর্জিত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সমাজসেবায় তাঁর সক্রিয় অংশগ্রহণ ফটিকছড়ির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি—এসব ক্ষেত্রে তাঁর উদ্যোগ পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।

এছাড়াও, প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততা তাঁকে সাধারণ মানুষের কাছে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই আগামীর উন্নয়নকে ত্বরান্বিত করতে লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমানকে পৌরসভার দায়িত্বে দেখতে চান ফটিকছড়ির সচেতন মহল ও সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফটিকছড়ি পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় লন্ডন প্রবাসী মাসুদুর রহমান

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম