শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

মধ্যপ্রাচ্য

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

মাহিম উদ্দীন মুন্না,আরব আমিরাত 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, প্রবাসীদের নানা সমস্যা নিরসন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন, ইউএইর আইন-কানুন সম্পর্কে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে শৃঙ্খলা ও সৃজনশীল পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই।

শুক্রবার দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে জার্নালিস্ট ফোরাম ইউএইর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এসব সংকটের পেছনে কিছুসংখ্যক বাংলাদেশির অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, সংযুক্ত আরব আমিরাত একটি সুশৃঙ্খল দেশ। তাই এ দেশের আইন-কানুন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ব্যক্তি স্বার্থে প্রবাসে অনেকে নানা ধরনের হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশিদের সম্মানহানি ঘটাচ্ছে। প্রবাসে ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির, জার্নালিস্ট ফোরাম ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন।

সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম