রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাঙ্গামাটি

রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক।

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক।

রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক। 

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে রাঙ্গুনিয়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। 

২৭শে নভেম্বর শুক্রবার গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ জন্য শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। 

রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল। একই সঙ্গে সাজ্জাদ তালুকদার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটক সাজ্জাদ তালুকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি রাজস্থলী থানা পুলিশ নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক।

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম