নিজস্ব প্রতিবেদক:
মানুষের প্রতি সম্মান ও মানবিক আচরণকে রাজনীতির মূলনীতি হিসেবে তুলে ধরে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, তিনি এমনভাবে কাজ করেন যাতে কোনো মানুষও নিজেকে অবহেলিত বা অবজ্ঞার শিকার মনে না করেন।
কোরবানি ঈদ উপলক্ষে নগরের ভিআইপি টাওয়ারে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি সাঈদ আল নোমান। তিনি বলেন, “অবজ্ঞার সুযোগ আমি রাখি না। কেউ যেন বলতে না পারে এমপি সাহেব আমাকে অবজ্ঞা করেছেন—এই শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়েই আমি কাজ করি।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে এই ঈদ উপহার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ এনে দেবে। সরকারের লক্ষ্যই হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করা।”
.png)
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন