প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাজনীতি

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করায় বন্দরনগরী চট্টগ্রামে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নেতাকর্মীরা।  শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শুরু হওয়া মিছিলটি কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। 

এসময় উৎসুক নেতাকর্মীদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। তারা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশে উচ্ছাস প্রকাশ করে নেতাকর্মীরা এই কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। তারা নতুন কমিটির যোগ্য নেতৃত্বে দেশে যুবদল আরও আরও বেগবান হবে বলেও প্রত্যাশা করেন।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, "এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। যুবদলের সাংগঠনিক ভিত মজবুত ও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে কাজ করবে যুবদল। তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত নেতৃত্বদের মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করায় বন্দরনগরী চট্টগ্রামে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নেতাকর্মীরা।  শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শুরু হওয়া মিছিলটি কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। 

এসময় উৎসুক নেতাকর্মীদের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। তারা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশে উচ্ছাস প্রকাশ করে নেতাকর্মীরা এই কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। তারা নতুন কমিটির যোগ্য নেতৃত্বে দেশে যুবদল আরও আরও বেগবান হবে বলেও প্রত্যাশা করেন।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, "এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। যুবদলের সাংগঠনিক ভিত মজবুত ও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে কাজ করবে যুবদল। তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত নেতৃত্বদের মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম