প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাজনীতি

আংশিক কমিটি ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল উত্তর জেলা ছাত্রদল, সদস্য ২৬১

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পেরিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর অবশেষে ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। আংশিক কমিটি ঘোষণার পর এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন হতে সময় লেগেছে দীর্ঘ সময়।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। ১৮ জুন কমিটি অনুমোদিত হলেও তা প্রকাশ করা হয় (শুক্রবার) ১৯ জুন।

নতুন ঘোষিত কমিটিতে তকিবুল হাসান চৌধুরী তকী সভাপতি, গিয়াস উদ্দিন সিনিয়র সহ-সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মিনহাজ উদ্দিন টিটু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুজাউদ্দৌলা সজিব সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে মোট ৪৫ জন সহ-সভাপতি, ৮৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৫২ জন সহ-সাধারণ সম্পাদক, ৫৭ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী পদে ২৬১ জন নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে কিছুটা স্বস্তি ফিরলেও সময়ক্ষেপণ নিয়ে তৃণমূল পর্যায়ে নানা আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনেকেই বলছেন, সময়মতো পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারত।

তবে নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এর আগে ২০২৫ সালের জুনে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই সময় তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। সিনিয়র সহ-সভাপতি হন কাজী মো. সেলিম উদ্দিন।

আংশিক কমিটিতে গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মাহিন উদ্দিন, নাইম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজওয়ান করিম চৌধুরী রকি, হোসাইন মোহাম্মদ মাসুম ও আমজাদ হোসেন জিহানকে সহ-সভাপতি করা হয়। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিনহাজ উদ্দিন টিটু এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দীন বাবুকে মনোনীত করা হয়। সাংগঠনিক সম্পাদক হন সুজাউদ্দৌলা সজিব এবং দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পান নাজিম উদ্দিন।

সে সময় কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছিল, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। তবে সেই সময়সীমা অতিক্রম করে দীর্ঘ সময় পরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ২০ জুন ২০২৬

আংশিক কমিটি ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল উত্তর জেলা ছাত্রদল, সদস্য ২৬১

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম