প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম বন্দর

এনসিটিতে এক মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এ টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) বর্তমানে এনসিটি পরিচালনা করছে।

মে মাসে হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে আমদানি পণ্য ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি পণ্য ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। সব মিলিয়ে মাসজুড়ে গড়ে দৈনিক ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল টার্মিনালের কার্যক্রমে গতি এসেছে। বিভিন্ন অপারেশনাল পয়েন্টে কর্মীদের তৎপরতায় কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। এখানে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। চারটি জেটি ছাড়াও আধুনিক ইয়ার্ড, ১৪টি গ্যান্ট্রি ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই টার্মিনালটি দিয়ে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

এনসিটিতে এক মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম