প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

হালিশহর

হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রামের হালিশহরের আই ব্লকের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ সহায়তা, খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকার একটি পেশকার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়। আগুনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

খবর পেয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

এছাড়া ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের ১৮ সদস্যের জন্য দুপুরের খাবার এবং প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে একজন জনপ্রতিনিধির এভাবে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। তারা বলেন, মানুষের দুঃসময়ে দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে সাঈদ আল নোমান মানবিকতার পরিচয় দিয়েছেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামের হালিশহরের আই ব্লকের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ সহায়তা, খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকার একটি পেশকার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়। আগুনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

খবর পেয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

এছাড়া ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের ১৮ সদস্যের জন্য দুপুরের খাবার এবং প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে একজন জনপ্রতিনিধির এভাবে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। তারা বলেন, মানুষের দুঃসময়ে দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে সাঈদ আল নোমান মানবিকতার পরিচয় দিয়েছেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম