প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

ফটিকছড়ি

সুন্দরপুর আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ২ নম্বর ওয়ার্ড

প্রকাশ : ২২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরপুর আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ২ নম্বর ওয়ার্ড

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুরে স্টার ক্লাব আয়োজিত আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয়ী হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় হাজারো দর্শকের উপস্থিতি মাঠকে পরিণত করে উৎসবের মিলনমেলায়।

শনিবার বিকেলে আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ মুখোমুখি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জাতীয় সংগীতের মাধ্যমে খেলার উদ্বোধন করেন। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল আজম।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সাবেক চেয়ারম্যান শহিদুল আজম বলেন, গ্রামের তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে সহায়তা করে। ভবিষ্যতেও এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তির জন্য খেলা গড়ায় টাইব্রেকারে। টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ২ নম্বর ওয়ার্ড একাদশ তিনটি বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ২ নম্বর ওয়ার্ডের সাইমন। সেরা গোলরক্ষকের পুরস্কার পান আরিফ। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের শুক্কুর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সওয়ার মোরশেদ। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে ঐক্যবদ্ধ করে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকার ক্রীড়া উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইকবাল লাভলু, মাহাবুবুল আলম, মাস্টার আব্বাস উদ্দিন, নুরুল আমিন সোহেল, ইউপি সদস্য সুলতানা রাজিয়া, জামাল উদ্দিন, আরশাদ কাজল ও সৈয়দ সিরাজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার ক্লাবের সভাপতি জাহেদ হাসান, সৈয়দ কামরুলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ২২ জুন ২০২৬

সুন্দরপুর আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ২ নম্বর ওয়ার্ড

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম