চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পোস্ট অফিস সংলগ্ন একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি ওই কক্ষে গিয়ে দেখেন, টাকা যথাস্থানে নেই। অফিস কক্ষের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও টাকা না পেয়ে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি অফিস কক্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে।
এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ইমাম সদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এএসআই ইসমাইল ও এএসআই মোশফিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করেন।
পরে পুলিশের একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করে। পরবর্তীতে এসআই হীরকসহ অন্যান্য পুলিশ সদস্যের উপস্থিতিতে তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামে অপর এক ব্যক্তির কাছ থেকে আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মসজিদের টাকা চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
.png)
শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন