প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

রাণী রাসমনি ঘাটের ইজারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন, পুনর্বহালের দাবি

চট্টগ্রাম নগরীর রাণী রাসমনি ঘাটের ইজারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে ঘাটটি পুনরায় ইজারা দেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে রাণী রাসমনি ঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, গত ২৩ এপ্রিল ২০২৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন ১৪৩৩ বঙ্গাব্দের জন্য রাণী রাসমনি ঘাট দিদারুল আলম ফেরদৌস ও আনোয়ার হোসেন এরশাদের নামে ইজারা দেয়। তবে ইজারা পাওয়ার পর থেকেই একটি পক্ষ বিভিন্নভাবে কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছিল।

তাদের অভিযোগ, গত ২৪ জুন একটি পক্ষ চাঁদাবাজির অভিযোগ তুলে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করে। পরে বিষয়টি সিটি করপোরেশনের নজরে এলে ২৫ জুন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইজারাদারদের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, পরে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, নিয়মিত খাস কালেকশনের অর্থ জমা না হওয়ায় গত ২৪ মে ইজারা বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তারা।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে ঘাটটি নিয়ন্ত্রণ করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বর্তমান ইজারাদাররা এসব কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নেওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও বক্তারা দাবি করেন।

বক্তারা বলেন, ঘাটে বরফ, গ্যাস ও মাছের ওপর চাঁদা আদায়ের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের দাবি, গত তিন মাসে এ ঘাট দিয়ে এখনো ইলিশের মৌসুম শুরু হয়নি। ফলে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ বাস্তবসম্মত নয়।

মানববন্ধন থেকে রাণী রাসমনি ঘাটের ইজারা পুনর্বহাল এবং অবৈধ দখল ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে আনোয়ার হোসেন এরশাদ, দিদারুল আলম ফেরদৌস, জানে আলম, মোহাম্মদ মঞ্জু, আঁখি সুলতানা ও আরিফ মেহেদীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ২৭ জুন ২০২৬

রাণী রাসমনি ঘাটের ইজারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন, পুনর্বহালের দাবি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম