প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে ভেসে গেছে ব্রিজ, রাঙামাটি-বান্দরবান যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে পদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। আজ ভোর ৪টার দিকে শুরু হওয়া ভারী বর্ষণ ও তীব্র পাহাড়ি ঢলের কারণে দুধপুকুরিয়া (ব্রিজঘাট) রাবারডেমের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এই আকস্মিক বিপর্যয় ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাঁধ ভেঙে তীব্র গতিতে পানি প্রবেশ করায় পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, নাপিতপুকুরিয়া, ফলাহারিয়া, পূর্ব কুরুশিয়া ফকিরটিলা এবং পদুয়া ৪নং ওয়ার্ডের জমাদার টিলা হিন্দুপাড়াসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম মুহূর্তের মধ্যে প্লাবিত হয়েছে। হঠাৎ লোকালয়ে পানি ঢুকে পড়ায় এলাকার শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, তীব্র ঢলের পানিতে এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ ভেঙে পড়েছে। গ্রামের বহু চাষীর পুকুরের মাছ ভেসে গেছে, যার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। সব মিলিয়ে প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগ ও মানবেতর দিন পার করছেন। একে ওই এলাকার ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বন্যা বলে ধারণা করছেন স্থানীয়রা।

পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ব্রিজঘাট শিলক খালের উপর নির্মিত ঐতিহ্যবাহী বেইলি সেতুর একটি অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে রাঙামাটি-বান্দরবান সড়কের আন্তঃজেলা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুপাশে আটকা পড়েছে বহু যানবাহন এবং সাধারণ যাত্রী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, "ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বেইলি সেতুটির একটি অংশ ভেঙে যাওয়ায় রাঙামাটি-বান্দরবান সড়কের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। এটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। তারা ইতিমধ্যে ঘটনাস্থলে আছেন। সড়ক যোগাযোগ দ্রুত সচল করতে এবং সেতুটি সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়া মানুষগুলোকে দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, শুকনো খাবার সরবরাহ এবং জরুরি ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বেইলি ব্রীজ ভেঙে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ১১ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে ভেসে গেছে ব্রিজ, রাঙামাটি-বান্দরবান যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম