প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাউজান

রাউজানের চিকদাইরে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী প্রদান করলেন যুবদল নেতা আজগর

রাউজানের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিকনির্দেশনায়, ৩নং চিকদাইর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজগর এর সার্বিক ব্যবস্থাপনায় টানা বৃষ্টি ও ডাবুয়া খালের ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩জুলাই সোমবার বিকেলে চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ উত্তর পাঠান পাড়ায় আয়োজিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি লিমন চৌধুরী বাপ্পা, সহ সাধারণ সম্পাদক মোঃ রোমান, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর পারভেজ। উপস্থিত ছিলেন মোঃ জিকু, মোঃ রাকিব, মোঃ সাকিল, মোঃ আবছার, রাকিব সহ স্থানীয় এলাকাবাসী। এসময় মোঃ আজগর বলেন, আমাদের প্রিয় নেতা রাউজান সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিকনির্দেশনা মোতাবেক নিজের এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দুঃখ কিছুটা লাঘব করার লক্ষে সাধ্যমত উপহার সামগ্রী প্রদান করেছি এবং ভবিষ্যতেও এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমার এলাকার বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহবান জানাচ্ছি যেন দুস্থ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ায়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাউজানের চিকদাইরে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী প্রদান করলেন যুবদল নেতা আজগর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাউজানের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিকনির্দেশনায়, ৩নং চিকদাইর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজগর এর সার্বিক ব্যবস্থাপনায় টানা বৃষ্টি ও ডাবুয়া খালের ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩জুলাই সোমবার বিকেলে চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ উত্তর পাঠান পাড়ায় আয়োজিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এতে অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি লিমন চৌধুরী বাপ্পা, সহ সাধারণ সম্পাদক মোঃ রোমান, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর পারভেজ। উপস্থিত ছিলেন মোঃ জিকু, মোঃ রাকিব, মোঃ সাকিল, মোঃ আবছার, রাকিব সহ স্থানীয় এলাকাবাসী। এসময় মোঃ আজগর বলেন, আমাদের প্রিয় নেতা রাউজান সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দিকনির্দেশনা মোতাবেক নিজের এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দুঃখ কিছুটা লাঘব করার লক্ষে সাধ্যমত উপহার সামগ্রী প্রদান করেছি এবং ভবিষ্যতেও এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমার এলাকার বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহবান জানাচ্ছি যেন দুস্থ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ায়।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম