বাংলাদেশে বন্যায় প্রাণহানিতে শোক জানাল সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MoFA) বন্যায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে।
বিবৃতিতে বন্যায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং এই দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে বহু মানুষের প্রাণহানি, আহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন