প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাউজান

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদারের পৃষ্ঠপোষকতায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫জুলাই বুধবার বেলা ১১টায় রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাউজান নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ. এম. জুয়েল খান।

রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা শ্রমিক দলের সভাপতি শহীদুল আমিন তালুকদার। এ সময় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ শাকিল, ৯নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সৈয়দ , সমাজসেবক নাজিম তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপাড়া এলাকার সমাজসেবক সােলাইমান জসিম, রহমতুল্লাহ উল্লাহ, শ্রমিক দল নেতা সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদারের পৃষ্ঠপোষকতায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫জুলাই বুধবার বেলা ১১টায় রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাউজান নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ. এম. জুয়েল খান।

রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা শ্রমিক দলের সভাপতি শহীদুল আমিন তালুকদার। এ সময় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ শাকিল, ৯নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সৈয়দ , সমাজসেবক নাজিম তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপাড়া এলাকার সমাজসেবক সােলাইমান জসিম, রহমতুল্লাহ উল্লাহ, শ্রমিক দল নেতা সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম