সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে রাজস্থলীতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা (মৌখিক) পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের সভাপতিত্বে ভাইভা বোর্ডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা উপস্থিত ছিলেন। এতে নির্ধারিত পদের বিপরীতে ৯৩ জন চাকরিপ্রার্থী অংশ নেন।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রাহের জন্য ১২ জন তথ্য সংগ্রাহক ও ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রাখা হবে অপেক্ষমাণ তালিকা।
ইউএনও ইউছুপ হাসান জানান, প্রকৃত বঞ্চিতরা যেন বাদ না পড়েন এবং সঠিক উপকারভোগীদের তথ্য সংগৃহীত হয়, তা নিশ্চিত করতেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
.png)
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন