রাঙ্গামাটির রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ঘটিকার সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইউছুফ হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং এমপি প্রতিনিধি আবুল হাশেমসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান।
.png)
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন