প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাজস্থলী

রাইখালীতে সড়ক দুর্ঘটনাঃ গুরুতর আহত বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সুজন চৌধুরী।

রাঙামাটির রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী,চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী নামে (৪৫) এক স্থানীয় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০ঘটিকায় সময় কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুজন চৌধুরীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এবং পরবর্তীতে আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী-দুর্ঘটনার পর সুজন চৌধুরীকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে  চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আরো উন্নত চিকিৎসার জন্য এখন তাঁকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

রাইখালীতে সড়ক দুর্ঘটনাঃ গুরুতর আহত বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সুজন চৌধুরী।

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাঙামাটির রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী,চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন চৌধুরী নামে (৪৫) এক স্থানীয় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০ঘটিকায় সময় কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুজন চৌধুরীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এবং পরবর্তীতে আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী-দুর্ঘটনার পর সুজন চৌধুরীকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে  চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আরো উন্নত চিকিৎসার জন্য এখন তাঁকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম