প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাজস্থলী

বাঙ্গালহালিয়ায় কেনাকাটার ছলে দোকানে চুরি, ১১ হাজার টাকার সিগারেটসহ প্রতারক চম্পট

বাঙ্গালহালিয়ায় কেনাকাটার ছলে দোকানে চুরি, ১১ হাজার টাকার সিগারেটসহ প্রতারক চম্পট।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেটের সুভাষ স্টোরে কেনাকাটার ছলে প্রতারণা করে প্রায় ১১ হাজার টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে এক প্রতারক ক্রেতা কেনাকাটার ভান করে দোকানে প্রবেশ করে। দোকানে ভিড়ের সুযোগ নিয়ে সে প্রায় ১৮-২০ হাজার টাকার বিভিন্ন মালামালের একটি স্লিপ তৈরি করে। এরপর সুকৌশলে প্রায় ১১ হাজার টাকা মূল্যের দামি সিগারেট নিজের ব্যাগে ভরে নেয়। পরে দোকানদারের কাছে ভালো মিষ্টি দই কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করে স্বাভাবিক ভঙ্গিতে দোকান থেকে বেরিয়ে যায় সে।

এ বিষয়ে সুভাষ স্টোরের মালিক সুভাষ বিশ্বাস জানান, আনুমানিক ২৬ বছর বয়সী একজন ব্যক্তি সকালে বাজার করার কথা বলে তার দোকানে আসেন। মিষ্টি ও ভদ্র ভাষায় কথা বলে তিনি বিভিন্ন মালামাল নেওয়ার জন্য একটি স্লিপ তৈরি করান। দোকান কর্মীরা যখন স্লিপ অনুযায়ী মালামাল তাক থেকে নামিয়ে এক জায়গায় গোছাচ্ছিলেন, ঠিক তখনই দোকানে ভিড় বেড়ে যাওয়ার সুযোগে ওই ব্যক্তি সিগারেটগুলো নিজের ব্যাগে ভরে ফেলেন বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

দোকান মালিক সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ছবিতে দেখা এই সন্দেহভাজন ব্যক্তিকে যদি কোথাও এসব সিগারেট বিক্রি করতে দেখা যায় কিংবা তার সন্ধান পাওয়া যায়, তাহলে যেন নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরাসরি দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বাঙ্গালহালিয়ায় কেনাকাটার ছলে দোকানে চুরি, ১১ হাজার টাকার সিগারেটসহ প্রতারক চম্পট

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেটের সুভাষ স্টোরে কেনাকাটার ছলে প্রতারণা করে প্রায় ১১ হাজার টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে এক প্রতারক ক্রেতা কেনাকাটার ভান করে দোকানে প্রবেশ করে। দোকানে ভিড়ের সুযোগ নিয়ে সে প্রায় ১৮-২০ হাজার টাকার বিভিন্ন মালামালের একটি স্লিপ তৈরি করে। এরপর সুকৌশলে প্রায় ১১ হাজার টাকা মূল্যের দামি সিগারেট নিজের ব্যাগে ভরে নেয়। পরে দোকানদারের কাছে ভালো মিষ্টি দই কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করে স্বাভাবিক ভঙ্গিতে দোকান থেকে বেরিয়ে যায় সে।

এ বিষয়ে সুভাষ স্টোরের মালিক সুভাষ বিশ্বাস জানান, আনুমানিক ২৬ বছর বয়সী একজন ব্যক্তি সকালে বাজার করার কথা বলে তার দোকানে আসেন। মিষ্টি ও ভদ্র ভাষায় কথা বলে তিনি বিভিন্ন মালামাল নেওয়ার জন্য একটি স্লিপ তৈরি করান। দোকান কর্মীরা যখন স্লিপ অনুযায়ী মালামাল তাক থেকে নামিয়ে এক জায়গায় গোছাচ্ছিলেন, ঠিক তখনই দোকানে ভিড় বেড়ে যাওয়ার সুযোগে ওই ব্যক্তি সিগারেটগুলো নিজের ব্যাগে ভরে ফেলেন বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

দোকান মালিক সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ছবিতে দেখা এই সন্দেহভাজন ব্যক্তিকে যদি কোথাও এসব সিগারেট বিক্রি করতে দেখা যায় কিংবা তার সন্ধান পাওয়া যায়, তাহলে যেন নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরাসরি দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম