প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

ফটিকছড়ি

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। ১২ আগস্ট বুধবার মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর আয়োজন ও ব্যবস্থাপনায় দিনটি উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্মরণে আয়োজিত এই আলোচনা সভায় দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহসহ বিশিষ্ট আলেম-ওলামাগণ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: আল্লামা হোসাইন আহমদ ফারুকী, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আল্লামা হাফেজ আবদুল আলিম রেজভী, আল্লামা ক্বারী সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন, আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী, আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা হারুনুর রশীদ, আল্লামা ড. ইসমাইল নোমানী, আল্লামা বদিউল আলম রেজভী। 

অনুষ্ঠান শেষে গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’-এর নিয়মিত লেখকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।উল্লেখ্য, হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেছিলেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। এই দিনে তাঁরা নফল ইবাদত-বন্দেগি ও দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করেন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (স.) সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম