প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

বাকলিয়া থানা জামায়াতের রুকন হেলাল উদ্দিনের ইন্তেকালে নগর আমীরের শোক প্রকাশ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
   বাকলিয়া থানা জামায়াতের রুকন হেলাল উদ্দিনের ইন্তেকালে নগর আমীরের শোক প্রকাশ

*প্রেস বিজ্ঞপ্তি*

চট্টগ্রাম, ১২ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বাকলিয়া থানা জামায়াতের সদস্য (রুকন), চট্টগ্রাম পলি হাসপাতালের পরিচালক ও কক্সবাজারের শাহারবিল ইউনিয়নের কৃতী সন্তান হেলাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার চট্টগ্রাম ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে রেডিওথেরাপি গ্রহণের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, হেলাল উদ্দিনের ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন নিবেদিতপ্রাণ জনশক্তিকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের জীবনের বিভিন্ন ভালো কাজ ও দ্বীনি কার্যক্রমের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

উল্লেখ্য, মরহুম হেলাল উদ্দিনের জানাজা আজ সোমবার বাদ এশা চট্টগ্রামের কাতালগঞ্জ বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাকলিয়া থানা জামায়াতের রুকন হেলাল উদ্দিনের ইন্তেকালে নগর আমীরের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম