*প্রেস বিজ্ঞপ্তি*
দুর্গাপূজা উপলক্ষে সদরঘাটে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়
*ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই শান্তিপূর্ণ সমাজের ভিত্তি - অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন*
চট্টগ্রাম: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে সদরঘাট থানার ২০টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
সদরঘাট থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সরোয়ার জাহান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ ও উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, বিভেদ নয়, বরং ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ ছাড়া সভায় ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফজলে এলাহী মো. শাহীন, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল মনসুর এবং সদরঘাট থানার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও জামায়াত নেতারা আন্তরিক পরিবেশে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
সভা শেষে উপস্থিত অতিথি ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ নৈশভোজে অংশ নেন। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক
আবদুল্লাহ রাসেল
সদস্য, প্রচার বিভাগ, চট্টগ্রাম মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
.png)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন