শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাউজান

রাউজানে নতুন কুড়ি স্পোর্টস-২৭ এর ডাবুয়ার বাছাইপর্ব সম্পন্ন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাউজানে নতুন কুড়ি স্পোর্টস-২৭ এর ডাবুয়ার বাছাইপর্ব সম্পন্ন

রাউজানে নতুন কুড়ি স্পোর্টস-২৭ এর ডাবুয়ার বাছাইপর্ব সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

"স্বপ্নের পথে-বিজয়ের সাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুড়ি স্পোর্টস-২৭ এর ডাবুয়া ইউনিয়নের বাছাইপর্ব অনুষ্ঠান ২৯ অক্টেবর বৃহস্পতিবার সকাল ১০টায় ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ কামাল মিয়া। নতুন কুড়ি স্পোর্টস-২৭ ডাবুয়া ইউনিয়ন এর আহবায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইয়াসমিন আকতারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আ.স.ম রফিকুল ইসলাম রেজভীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মহাজন, ডাবুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শোয়াইব। এতে ডাবুয়া ইউনিয়নের আওতাধীন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে আসন্ন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সদ্য শুরু হওয়া নির্বাচনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ কামাল মিয়া সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যন্যা শিক্ষকবৃন্দ।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রাউজানে নতুন কুড়ি স্পোর্টস-২৭ এর ডাবুয়ার বাছাইপর্ব সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম