রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়, রাঙ্গুনিয়ার উন্নয়নে চাইলেন সহযোগিতা
এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেনের সঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইউএনও মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের কাছ থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, সহসভাপতি আব্বাস হোসাইন, যুগ্ম সম্পাদক এম. মতিন, সাংবাদিক মো. আলী, শান্তি চাকমা, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নয়ন, জাহেদ হাসান তালুকদার, মো. রুবেল প্রমুখ।
.png)
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন