দুবাইয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন, প্রবাসীদের মূল্যায়ন করার আহ্বান
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইউএই কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহবায়ক হাজী শরাফত আলীর সভাপতিত্বে শেখ শহীদুল হক ও নুরুন্নবী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।প্রধান অতিথির বক্তব্যে কাজী বাবুল বলেন, বিগত ১৭ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। দলের প্রতিটি সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে, মামলা-হামলার শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে এবং সফল হয়েছে। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। তিনি আরও বলেন, জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই এই বিজয় সম্ভব হয়েছে। আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। এছাড়া বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, সারোয়ার আলম ভূট্টো, দুবাই বিএনপির সহ-সভাপতি জানে আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু এবং মহিলা দলের নেত্রী রাজিয়া বেগম আমেনাসহ আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রবাসী তৃণমূল নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নেতৃত্বে প্রবাসে দলের জন্য কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের উচিত প্রবাসের এই তৃণমূল কর্মীদের খোঁজখবর রাখা। তৃণমূল কর্মীরা দলের কাছে বড় কিছু চায় না, শুধু মূল্যায়ন ও একটু সান্ত্বনা চায়। ক্ষমতার সুসময়ে যদি তৃণমূলকে ভুলে যাওয়া হয়, তবে দুঃসময়ে পাশে দাঁড়ানোর কর্মী খুঁজে পাওয়া যাবে না।আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
দুঃসময়ে পা হারিয়েও থামেননি সাইফুল, এবার কাউন্সিলর নির্বাচনে লড়ার ঘোষণা
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ সহায়তা বিতরণ করলেন সাকিলা ফারজানা
জিয়ার আদর্শকে ধারণ করে মানুষের জন্য রাজনীতি করতে চাই: সাইফুল ইসলাম সাইফ
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
জোড়া খুনসহ নানা অভিযোগে বিতর্কিত চবি ছাত্রলীগ নেতা নেজাম এখন জামায়াত কর্মী
বাঁচতে চাই ছয় বছর বয়সী আবীর: সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন বাবা -মা
দুবাইয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন, প্রবাসীদের মূল্যায়ন করার আহ্বান
যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল
শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, ২ জন গ্রেফতার
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে
জঙ্গল সলিমপুরকে নিরাপদ ও বাসযোগ্য করতে কাজ করছে পুলিশ: এসপি মাসুদ
বাঁচতে চাই ছয় বছর বয়সী আবীর: সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন বাবা -মা
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি
যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল
জিয়ার আদর্শকে ধারণ করে মানুষের জন্য রাজনীতি করতে চাই: সাইফুল ইসলাম সাইফ
অবজ্ঞার সুযোগ রাখি না, এ শিক্ষা আমার বাবার কাছ থেকে পাওয়া: এমপি সাঈদ আল নোমান
দুঃসময়ে পা হারিয়েও থামেননি সাইফুল, এবার কাউন্সিলর নির্বাচনে লড়ার ঘোষণা
করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ : হুমাম কাদের চৌধুরী এমপি
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে / সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে
ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
পিছিয়ে পড়ছে দেশের সম্ভাবনাময় এসএমই খাত
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি
পড়াশোনার অনুকূল পরিবেশই শিশুর ভবিষ্যৎ গড়ে দেয়: সাঈদ আল নোমান
ভূমিদস্যুদের হামলা ও মিথ্যা মামলার অভিযোগ, নিরাপত্তা চাইলেন কলেজ শিক্ষার্থী সাদেক
ফটিকছড়ির ২৫০০ প্রান্তিক চাষির মাঝে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত