নিজস্ব প্রতিদেবক
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার সংযোগস্থল চাঁনখালী খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।
এ প্রেক্ষাপটে চামুদরীয়া ঘাটে একটি আধুনিক ‘ওয়াই টাইপ’ সেতু নির্মাণের দাবিতে নগরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আনোয়ারা ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্।
সংগঠনটির সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন মাওলানা মীর মো. মঈনুদ্দিন নুরী কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, সাবেক বাংলাদেশ ব্যাংকের এজিএম একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, অ্যাডভোকেট শওকত হোসাইন ও ভাস্কর ডি কে দাশ মামুন।
সভায় বক্তারা বলেন, চাঁনখালী খালের ওপর ‘ওয়াই টাইপ’ সেতু নির্মিত হলে পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে আনোয়ারা শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও গতিশীল হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তারা আরও বলেন, বর্তমানে চামুদরীয়া ঘাটে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই জননিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা বলেন, সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নের যুগে এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো সেতু না থাকা দুঃখজনক। দ্রুত সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
.png)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন