প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

মধ্যপ্রাচ্য

আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সাথে দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটি, আজমান-এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ১৮ জুলাই দেশটির আজমান প্রদেশে উক্ত মতবিনিময় ও সচেতনতামূলক সভাটি সম্পন্ন হয়।

আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সিনিয়র কমিউনিটি লিডার মোস্তফা মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, বিশিষ্ট কমিউনিটি নেতা এম জাকির হোসেইন,

সভায় কনসাল জেনারেলসহ বক্তারা প্রবাসী বাংলাদেশীদের আমিরাতের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান ও স্থানীয় রীতি-নীতি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিকতর সচেতনতা, দায়িত্বশীলতা এবং প্রচলিত আইন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কনস্যুলেটের পক্ষ থেকে কনস্যুলার ও সরকারি বিভিন্ন সেবা কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ সম্পর্কেও প্রবাসীদেরকে অবহিত করা হয়। 

অংশগ্রহণকারী প্রবাসী কর্মী এবং কমিউনিটির সদস্যগণ ভিসা জটিলতা, কনস্যুলার সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে করণীয় সহ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্ন ও অভিমত ব্যক্ত করেন। কনসাল জেনারেল এবং কমিউনিটি নেতৃবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কর্মী ছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ২০ জুলাই ২০২৬

আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সাথে দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটি, আজমান-এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ১৮ জুলাই দেশটির আজমান প্রদেশে উক্ত মতবিনিময় ও সচেতনতামূলক সভাটি সম্পন্ন হয়।

আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সিনিয়র কমিউনিটি লিডার মোস্তফা মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, বিশিষ্ট কমিউনিটি নেতা এম জাকির হোসেইন,

সভায় কনসাল জেনারেলসহ বক্তারা প্রবাসী বাংলাদেশীদের আমিরাতের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান ও স্থানীয় রীতি-নীতি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিকতর সচেতনতা, দায়িত্বশীলতা এবং প্রচলিত আইন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কনস্যুলেটের পক্ষ থেকে কনস্যুলার ও সরকারি বিভিন্ন সেবা কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ সম্পর্কেও প্রবাসীদেরকে অবহিত করা হয়। 

অংশগ্রহণকারী প্রবাসী কর্মী এবং কমিউনিটির সদস্যগণ ভিসা জটিলতা, কনস্যুলার সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে করণীয় সহ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্ন ও অভিমত ব্যক্ত করেন। কনসাল জেনারেল এবং কমিউনিটি নেতৃবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কর্মী ছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম