প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

ফটিকছড়ি

ফটিকছড়ি সংবাদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গুণীজন ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা

ফটিকছড়ির বহুল প্রচারিত আঞ্চলিক প্রকাশনা মাসিক ফটিকছড়ি সংবাদ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আজীবন সদস্য সম্মাননা, লেখক-পাঠক সম্মেলন এবং প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুন ফটিকছড়ি উপজেলা পরিষদের শহীদ শফিকুর নূর মাওলা (বীর প্রতীক) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল চারটায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ফটিকছড়ি সংবাদ-এর সম্পাদক-প্রকাশক আহমদ আলী চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছপিউল্লাহ, ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম বারের জ্যেষ্ঠ আইনজীবী ও চট্টগ্রাম সমবায় ব্যাংকের চেয়ারম্যান অ্যাডভোকেট আবসার উদ্দিন হেলাল এবং ফটিকছড়ি সংবাদ-এর ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এন এম রহমত উল্লাহ, শিক্ষক নেতা নাছির উদ্দীন চৌধুরী, হরিনাদীঘি মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন এবং শিক্ষক নেতা তাপস চক্রবর্তী।

প্রাথমিক শিক্ষা পদকে সংবর্ধিতদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জোহরা খানম ও মো. দেলোয়ার হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. নুরুল আবসার ও তৌফিকা ফেরদৌস, শ্রেষ্ঠ কাব শিক্ষক বাবলা কুমার দে ও আলমআরা বেগম এবং শ্রেষ্ঠ কর্মচারী মো. মূসা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্য দেন আহমদ আলী চৌধুরী।

লেখক-পাঠক সম্মেলনে প্রভাষক এন এম রহমত উল্লাহ ও মাওলানা নিজাম উদ্দিনকে সেরা পাঠক, কামরুল হাসান চৌধুরী ও সঞ্জয় দেবনাথকে সেরা লেখক এবং ফটিকছড়ি সংবাদ-এর সাংবাদিক মীর আখতারুজ্জামান রুবেলকে সেরা সংবাদকর্মী হিসেবে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া ফটিকছড়ি সংবাদ-এর ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস চৌধুরী এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. শাহাদাত হোসেনকে আজীবন সদস্য সম্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার ছয়টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তিনটি বিভাগে নয়জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন জিকু, জিপন উদ্দীন, সিরাত মঞ্জুর, এইচ এম সাইফুদ্দিন ও আবসার নুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক জে এম তাওহীদ হোসেন ও প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফটিকছড়ি সরকারি কলেজ রোভার স্কাউট দলের সদস্যরা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফটিকছড়ি সংবাদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গুণীজন ও শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম