আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, তরুণদের খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গ্রহণের পাশাপাশি পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
থানা যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের দায়িত্বশীল অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ।
এ সময় উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি বায়াজিদ হাসান মুরাদ, সহসভাপতি জিয়া উদ্দিন সম্রাট, রেজাউল করিম, রাফিউল আলম, নুরুল আনোয়ার, জয়নাল আবেদীন, নূর নবী, মুহাম্মদ আযাদ, সাইফুল ইসলাম, আইয়ূব অভি, সালাউদ্দিন মন্টু, সেলিম উদ্দিন, বদিউল আলমসহ থানা ও স্থানীয় যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত ফটিকছড়ি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
.png)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন