চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ভূজপুর থানা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল-এর ফটিকছড়ি প্রতিনিধি মো. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর ফটিকছড়ি প্রতিনিধি কামরুল হাসান।
শুক্রবার (২৬ জুন) রাতে ভূজপুর থানা এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী (নাগরিক পত্রিকা), সহ-সভাপতি আসগর সালেহী (দৈনিক সাঙ্গু) ও আবু মনসুর (মানবজমিন ও সুপ্রভাত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন (দৈনিক নয়া বাংলা), অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান (দৈনিক দেশের পত্র), দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন (দৈনিক দেশের পত্র), প্রচার সম্পাদক মো. মুন্না (সিটিজি পোস্ট), সমাজসেবা সম্পাদক মীর আখতারুজ্জামান রুবেল (দৈনিক সকালের সময়) এবং ক্রীড়া সম্পাদক ইফতেখার উদ্দিন আসিফ (প্রতিদিনের সংবাদ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাওসার শিকদার (সম্পাদক, সাপ্তাহিক ফটিকছড়ি খবর) ও মামুন বশর ভূঁইয়া (বাংলাদেশ সমাচার)।
এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইউনুস, আবু মুসা জীবন ও কাজী আবুল কালাম সিদ্দিককে মনোনীত করা হয়েছে।
সভায় উপস্থিত সাংবাদিকরা ভূজপুর থানা প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল, পেশাদার ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
.png)
রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন