প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ-স্মারকলিপি

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানত সুরক্ষা, গ্রাহকদের ওপর আরোপিত 'হেয়ার কাট' প্রত্যাহার এবং ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। এ সময় তারা কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে তিন দফা দাবিসংবলিত স্মারকলিপিও জমা দেন।

সোমবার (২৯ জুন) সকালে সম্মেলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকাল থেকে নগরের নিউ মার্কেট মোড়ে জড়ো হন ভুক্তভোগী আমানতকারীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় অ্যাসোসিয়েশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— গ্রাহকদের ওপর আরোপিত 'হেয়ার কাট' (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক করা এবং ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি সমস্যা সমাধানে ইতিবাচক সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে জানান।

পরে প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত পুনরায় মিছিল নিয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ এবং সহ-সভাপতি শারমিন আক্তার।

বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছেন। তবে এসব দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভাপতি মু. আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ-স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম