প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

চট্টগ্রাম

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

প্রথমবারের মত চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে  জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আজ থেকে সারাদেশে এবং প্রবাসে চট্টগ্রাম থেকে পরিচালিত হবে জাগো হিন্দু পরিষদের সকল কার্যক্রম। 

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লিটু সূত্রধর, হিরু সুশীল, সুমন দে, অরুপ দাশ রুবেল ও শ্যামল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন নিউটন দেব, উৎস দে, দেবানন ভট্টাচার্য, পঙ্কজ ধর, দূর্জয় দাশ, শুভ দাশ, ইশানসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সমন্বয় বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে যোগাযোগ জোরদারে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের সার্বিক সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রথমবারের মত চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে  জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আজ থেকে সারাদেশে এবং প্রবাসে চট্টগ্রাম থেকে পরিচালিত হবে জাগো হিন্দু পরিষদের সকল কার্যক্রম। 

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লিটু সূত্রধর, হিরু সুশীল, সুমন দে, অরুপ দাশ রুবেল ও শ্যামল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন নিউটন দেব, উৎস দে, দেবানন ভট্টাচার্য, পঙ্কজ ধর, দূর্জয় দাশ, শুভ দাশ, ইশানসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সমন্বয় বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে যোগাযোগ জোরদারে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের সার্বিক সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম