প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

মধ্যপ্রাচ্য

প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই

প্রবাসী বাংলাদেশীদেরকে আমিরাতের আইন-কানুন ও বিধি বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর উদ্যোগে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইন এর সার্বিক সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার ১০ জুলাই ২৬ সংযুক্ত আরব আমিরাতের উম্ম-আল কোয়াইনে উক্ত সচেতনতামূলক সভা সম্পন্ন হয়। 

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,উম্ম-আল কোয়াইন-এর সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই উত্তর আমিরাতে নিযুক্ত কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মিজ শাহনাজ পারভীন এবং সিনিয়র কমিউনিটি লিডার জনাব আমিরুল হক চৌধুরী এনাম সহ প্রমুখ। 

সভায় কনসাল জেনারেল সহ বক্তাগণ উপস্থিত প্রবাসী বাংলাদেশীদেরকে আরব আমিরাতের সকল ধরনের আইন-কানুন, বিধি-বিধান ও নিয়ম- শৃংখলা মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যথাযথ ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া কনস্যুলেটের কর্মকর্তাগণ উপস্থিত প্রবাসীদের প্রত্যাশা ও সমস্যার বিষয়ে শোনেন এবং নানা প্রশ্নের জবাব দেন। 

প্রবাসীদের নিয়ে এ ধরনের সভা আয়োজন করায় অংশগ্রহণকারীগণ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,উম্ম-আল কোয়াইন-কে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রবাসী বাংলাদেশীদেরকে আমিরাতের আইন-কানুন ও বিধি বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর উদ্যোগে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইন এর সার্বিক সহযোগিতায় প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার ১০ জুলাই ২৬ সংযুক্ত আরব আমিরাতের উম্ম-আল কোয়াইনে উক্ত সচেতনতামূলক সভা সম্পন্ন হয়। 

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,উম্ম-আল কোয়াইন-এর সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই উত্তর আমিরাতে নিযুক্ত কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মিজ শাহনাজ পারভীন এবং সিনিয়র কমিউনিটি লিডার জনাব আমিরুল হক চৌধুরী এনাম সহ প্রমুখ। 

সভায় কনসাল জেনারেল সহ বক্তাগণ উপস্থিত প্রবাসী বাংলাদেশীদেরকে আরব আমিরাতের সকল ধরনের আইন-কানুন, বিধি-বিধান ও নিয়ম- শৃংখলা মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যথাযথ ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া কনস্যুলেটের কর্মকর্তাগণ উপস্থিত প্রবাসীদের প্রত্যাশা ও সমস্যার বিষয়ে শোনেন এবং নানা প্রশ্নের জবাব দেন। 

প্রবাসীদের নিয়ে এ ধরনের সভা আয়োজন করায় অংশগ্রহণকারীগণ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র,উম্ম-আল কোয়াইন-কে ধন্যবাদ জানান।

প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম