রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে 'ছোট মাসুম' (৩৫)-কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
গত রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চন্দ্রঘোনা থানার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছোট মাসুমের বিরুদ্ধে চন্দ্রঘোনা ও রাঙ্গামাটি সদর থানায় একাধিক মামলা রয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ জানান, আমরা বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করেছি। আসামিকে আগামীকাল চন্দ্রঘোনা থানার মামলা ও রাঙামাটি কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
.png)
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন