শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রতিদিনের চট্টগ্রাম

মূল পাতা

রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় অসহায় গীতা রাণী দে-কে নতুন ঘর উপহার দিল জাগো হিন্দু পরিষদ (JHP)

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাঙ্গুনিয়ায় অসহায় গীতা রাণী দে-কে নতুন ঘর উপহার দিল জাগো হিন্দু পরিষদ (JHP)

 মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অসহায় নারীকে নতুন ঘর উপহার দিয়েছে জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গুনিয়া উপজেলা ও সংযুক্ত আরব আমিরাত শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার হিন্দু পাড়া, পশ্চিম কদমতলী এলাকার শ্রীমতি গীতা রাণী দে-কে সংগঠনটির অর্থায়নে নতুন ঘর উপহার দেওয়া হয়।

এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অত্র এলাকার কৃতিসন্তান বাপ্পা দে ও লিটন দে।

ঘর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP)-এর সাধারণ সম্পাদক শ্রী সুভাষ শীল, সহ-সাধারণ সম্পাদক শ্রী এস কে রয়েল সেন ও শ্রী সঞ্জয় শীল, সাংগঠনিক সম্পাদক শ্রী শান্তনু বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী ছোটন দেবনাথ, সমাজ বিষয়ক সম্পাদক শ্রী বাসু দত্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী চন্দন দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, একটি ঘর শুধু ইট-কাঠের স্থাপনা নয়, বরং একটি পরিবারের নিরাপত্তা, স্বস্তি ও নতুন করে স্বপ্ন দেখার আশ্রয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত মানবিক সমাজ গঠনের অন্যতম লক্ষ্য।

জাগো হিন্দু পরিষদ (JHP) ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মানবতার সেবায়, মানুষের পাশে—জাগো হিন্দু পরিষদ (JHP)।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের চট্টগ্রাম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


রাঙ্গুনিয়ায় অসহায় গীতা রাণী দে-কে নতুন ঘর উপহার দিল জাগো হিন্দু পরিষদ (JHP)

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

 মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অসহায় নারীকে নতুন ঘর উপহার দিয়েছে জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গুনিয়া উপজেলা ও সংযুক্ত আরব আমিরাত শাখা।


শুক্রবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার হিন্দু পাড়া, পশ্চিম কদমতলী এলাকার শ্রীমতি গীতা রাণী দে-কে সংগঠনটির অর্থায়নে নতুন ঘর উপহার দেওয়া হয়।


এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অত্র এলাকার কৃতিসন্তান বাপ্পা দে ও লিটন দে।


ঘর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ (JHP)-এর সাধারণ সম্পাদক শ্রী সুভাষ শীল, সহ-সাধারণ সম্পাদক শ্রী এস কে রয়েল সেন ও শ্রী সঞ্জয় শীল, সাংগঠনিক সম্পাদক শ্রী শান্তনু বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী ছোটন দেবনাথ, সমাজ বিষয়ক সম্পাদক শ্রী বাসু দত্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রী চন্দন দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ সময় বক্তারা বলেন, একটি ঘর শুধু ইট-কাঠের স্থাপনা নয়, বরং একটি পরিবারের নিরাপত্তা, স্বস্তি ও নতুন করে স্বপ্ন দেখার আশ্রয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত মানবিক সমাজ গঠনের অন্যতম লক্ষ্য।


জাগো হিন্দু পরিষদ (JHP) ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


মানবতার সেবায়, মানুষের পাশে—জাগো হিন্দু পরিষদ (JHP)।


প্রতিদিনের চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক
ফোরকান মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক
মাইকেল দাশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত প্রতিদিনের চট্টগ্রাম